ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত

ads

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিতব্য ক্রিকেটের এই মেগা ইভেন্টে রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত।


ঘোষণাকৃত ১৫ জনের দলে রয়েছেন যথারীতি আছেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। ১৬ মাস পর দলে প্রত্যাবর্তন উইকেটকিপার ব্যাটার রিশভ পন্তের। এ ছাড়া সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল ও শিবাম দুবেরা।অন্যদিকে, কপাল পুড়েছে শুভমান গিল, রিঙ্কু সিং এবং কেএল রাহুলের মতো তারকা ব্যাটারদের।আইপিএলে দারুণ পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ বিশ্বকাপের টিকিট পেলেন উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন।


জায়গা হয়নি আরেক উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুলের। এ ছাড়া চলতি আইপিএলে গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে ফেরা হার্দিক পাণ্ডিয়ার বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়েও অনিশ্চয়তা ছিল। চলতি আইপিএলেও তেমন ছন্দে নেই এই অলরাউন্ডার। এরপরও নির্বাচকরা আস্থা রাখলেন অভিজ্ঞ এই ক্রিকেটারের ওপর।


ভারতের বিশ্বকাপ স্কোয়াড : 


রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, যসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।


রিজার্ভ দল: শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আভেস খান।

ads
ads
ads

Our Facebook Page